হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইস্পাত কারখানায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইস্পাত কারখানায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাশ সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকার শ্রীধাম দাসের ছেলে। 

কারখানা শ্রমিকেরা জানান, দুপুরে কারখানার ভেতরে স্ক্র্যাপ লোহা কাটার কাজ করছিলেন শ্রমিক রঞ্জিত দাস। একপর্যায়ে হঠাৎ অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে শ্রমিক রঞ্জিত দাশ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জিপিএইচ ইস্পাত কারখানায় স্ক্র্যাপ লোহা কাটার সময় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা দায়ের হবে।’ 

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসচেষ্টা: নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

চট্টগ্রামে গ্যারেজে ঢুকে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক