হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেবার ব্রতে মানবিক চট্টলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল।  সোমবার দুপুরে যখন কথা হচ্ছিল, তখনো মোটরসাইকেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় ছুটছিলেন। হালিশহর আই ব্লকের শহিদুল ইসলামের (৪৮) বাসায় অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। ওই মুহূর্তে আরও এক করোনা রোগীর ফোন। গন্তব্য এবার তাঁর কাজির দেউড়িতে।

মোশরাফুল হক চৌধুরী পাবেল মানবিক চট্টলা নামে একটি সংগঠনের সভাপতি। এখানে ৮০ জনের মতো ছাত্রলীগের কর্মী কাজ করছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় সংগঠনটি চলছে।

পাবেল আজকের পত্রিকাকে জানান, দিনে ৫০টির মতো অক্সিজেন সিলিন্ডারের অনুরোধ আসছে। কিন্তু তাদের সংগঠন ১৫টির মতো সরবরাহ দিতে পারছে। বিনা মূল্যে এই সেবা দিচ্ছেন তারা।

শুধু নগরে নয়, উপজেলা পর্যায়েও অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে সংগঠনটি। চলতি মাসে পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, আনোয়ারা ও রাউজানেও অর্ধ শতাধিক রোগীকে সেবা দিয়েছে।

গত মাসে তাদের সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন হাটহাজারীর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘রাতে হঠাৎ আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই সময়ে এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে পাবেলকে কল দিই। রাতেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় আসেন তাঁরা।

গত কয়েক মাসেই অন্তত সাড়ে চার শ মানুষকে অক্সিজেন সেবা দিয়েছে সংগঠনটি।

সন্দ্বীপে অন্যের ভিটার ওপর দিয়ে যুবদল নেতার সড়ক নির্মাণের চেষ্টা

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চুয়েটে আংশিকভাবে শুরু শিক্ষা কার্যক্রম, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা