হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে সব ধরনের র‍্যাগিং-বুলিং নিষিদ্ধ, ‘পরিচিতি পর্ব’ করতে লাগবে প্রক্টরের অনুমতি

চবি প্রতিনিধি 

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবীন শিক্ষার্থীদের সঙ্গে অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টরের কার্যালয়ের অনুমতি নিতে হবে। নবীন শিক্ষার্থীদের বরণ করার নামে শারীরিক-মানসিক নির্যাতন (র‍্যাগিং) ও বুলিং নিষিদ্ধ করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২০ মে) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাস ও আবাসিক হলে যেকোনো ধরনের র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। র‍্যাগিং ও বুলিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিং ও বুলিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক বিকাশে চরম বাধার সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে এতে বলা হয়, কেউ র‍্যাগিং ও বুলিং করলে বা কাউকে র‍্যাগিং ও বুলিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ

আইএসপি প্রতিষ্ঠানে হামলা গভীর নিরাপত্তা সংকটের ইঙ্গিত বহন করছে: আইএসপিএবি