হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত চবি শিক্ষার্থী নাইমুল আইসিইউতে

চবি সংবাদদাতা

আহত শিক্ষার্থী নাইমুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নগরীর ন্যাশনাল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

গতকাল রাতের পর আজ রোববার দুপুর ১২টার দিকে ফের শুরু হওয়া সংঘর্ষে নাইমুল গুরুতর আহত হন। স্থানীয়দের ধাওয়া দিয়ে ফিরে আসার সময় তাঁকে এলোপাতাড়ি কোপানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী আহমেদ জুনাইদ।

পরে তাঁকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাঁকে নগরীর ন্যাশনাল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

আহত অনেক শিক্ষার্থী চমেকে ভর্তি আছেন। এ ছাড়া চবি মেডিকেল সেন্টারেও আহতদের চিকিৎসা চলছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিভাগের জুনিয়র নাইমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে।’

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি