হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাহে রমজানের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে এবং পরিবেশ সংরক্ষণ আইনে ১০ জনকে ১০টি মামলায় এক লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। 

নিত্যপণ্যের দোকানে মূল্যতালিকা না থাকার দায়ে ছয়জনকে ১১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুজনকে ৪০ হাজার টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইনে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এক ডাম্পার ট্রাক বালু ও এক জীপ অবৈধ কাঠ জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, মাহে রমজানের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এবং পরিবেশ সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে উক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান পরচালনা করা হচ্ছে বলে জানান তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু বলেন, ‘পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে দোকানে নিত্য প্রয়োজনী জিনিসের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।’ 

অভিযানে বাজারের সকল পণ্য বিক্রেতাসহ দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ