হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের পেছনে গরুবাহী ট্রাক ধাক্কা দিলে গরু ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পুটিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।  তবে পুলিশের ধারণা, তিনি গরুবাহী ট্রাকের হেলপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লাগামী গরুবাহী ট্রাকটি মহাসড়কের পুটিয়া এলাকায় সামনের একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার পাশে পড়ে যায়। এদিকে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেলসহ দুজন নিহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনজুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক পলাতক। এ অবস্থায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার রাত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে কর্ণফুলী টানেলে

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় স্বামীর পর মারা গেলেন স্ত্রী, নিহত বেড়ে ৪

এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

এমপি আসার খবরে সকালে হাসপাতালে ভর্তি বিএনপির ২৩ নেতা-কর্মী, বিকেলে হাসপাতাল ত্যাগ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ঘটনার তদন্তে পৃথক ২টি কমিটি গঠন

চট্টগ্রামের চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম সমিতি ঢাকার অভিনন্দন

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ টাকা জরিমানা

রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জন

নিভে গেল কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের প্রাণ

জন্মেই নিষ্ঠুরতার শিকার!