হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরের ৩ জেলে এখনো নিখোঁজ, পরিবারে কান্নার রোল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কবলে পড়ে গত সোমবার রাতে নিখোঁজ ১০ জেলের মধ্যে সাতজন বাড়িতে ফিরে এসেছেন। তবে আজ বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজ ৩ জেলের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খুঁজতে মেঘনার বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন স্বজন ও সহকর্মীরা। ওই পরিবারগুলোতে কান্নার রোল পড়েছে।

নিখোঁজ জেলেরা হলেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫), আব্দুর রব বেপারীর ছেলে শিপন বেপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)।

এদিকে ফিরে আসা জেলেরা হলেন চর কাছিয়া গ্রামের খালেক বেপারী ছেলে রাসেল বেপারী (৩০), রাশেদ বেপারী (১৬), ছোয়াব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৮), রাজু বেপারীর ছেলে বাচ্চু বেপারী (২৪), মজিব মোল্লার ছেলে জুনু মোল্লা (২৬), আক্কাছ আলী ভূঁইয়ার ছেলে মো. হাসান (১৮) ও নুর নবী চৌকিদারের ছেলে মো. জুয়েল (১৬)।

জেলে রাসেল হাওলাদার বলেন, মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকলেও উত্তাল নদীতে বেশি মাছ পাওয়া যাবে এমন আশায় আমরা নদীতে জাল ফেলি। ওই সময় আমাদের প্রতিবেশী মাইনু মোল্লার নৌকার তলা ফেটে যায়। ওই নৌকাটিকে আমাদের নৌকার সঙ্গে বেঁধে নেই। এরপর হঠাৎ করে ঝোড়ো হাওয়ায় আমাদের নৌকাটিও উলটে যায়।

নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম বলেন, ‘আমার স্বামী ঝড়ের মধ্যে নদীতে যেতে চাননি। কিন্তু আগে মহাজন রাসেল বেপারীর কাছ থেকে অগ্রিম ৫০০ টাকা নেওয়ায় তিনি মাছ ধরতে যেতে বাধ্য করেন।’

এ বিষয়ে জানতে নৌকার মালিক রাসেল বেপারীর বাড়িতে গিয়েও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর বাবা খালেক বেপারী জানিয়েছেন দুটি নৌকায় করে আমরা মেঘনার বিভিন্ন সম্ভাব্য স্থানে নিখোঁজ তিনজনকে খুঁজছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লিটনের বাবা আবুল কাশেম থানায় নিখোঁজের ঘটনা জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা খোঁজ নেব।

জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না: জামায়াত নেতা

চট্টগ্রামের হিজড়াখালে মিলল যুবকের লাশ

কর্ণফুলীতে বালুবোঝাই ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

সুর-ছন্দে মাতোয়ারা পাহাড়ি জনপদ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া প্রাইভেট কার থেকে ছিটকে তরুণীর মৃত্যু

অনলাইন গেমের জন্য টাকা না পেয়ে মাকে মারধর ছেলের, ভিডিও ভাইরাল

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চালডাল ডটকমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মী ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি