হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় ভাঙন এলাকা পরিদর্শন করলেন ইউএনও 

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

ভারী বর্ষণ ও ঢলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর, চুনতি ও বড়হাতিয়া এলাকায় রাস্তাঘাট ও খালপাড়ের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভারী বর্ষণে বহু এলাকা প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ও বিকেলে এসব এলাকার ভাঙন পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু।

বিকেলে তিনি উপজেলার বড়হাতিয়া মছেনের হাট ও বড়হাতিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে ভাঙন পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রিটন বড়ুয়া রোনা ও ইউপি সদস্য সুনীল সরকার।

এর আগে সকালে ইউএনও আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে এলাকার রুস্তমেরপাড়া সড়ক, মিয়াপাড়া সড়ক ও সিপাহিপাড়া সড়কসহ এলাকার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

ইউএনও মো. আহসান হাবিব জিতু জানান, ভারী বর্ষণ ও ঢলে এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, লোহাগাড়ার আধুনগর, বড়হাতিয়া, চুনতিসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০টির বেশি গ্রাম টানা বর্ষণে প্লাবিত হয়েছে এবং এলাকার বহু রাস্তাঘাট ও খালপাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২