হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় আজ শনিবার সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ থাকবে এই বিদ্যুৎ সংযোগ। গতকাল শুক্রবার রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ড শাখার উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান। 

উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩ নম্বর ফিডারের আওতাধীন পৌর সদর এলাকা, কলাবাড়িয়া থেকে পন্থিছিলার আওতাধীন ৭ নম্বর ফিডার এবং উপজেলা গেট থেকে বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকার আওতাধীন ৫ নম্বর ফিডার বন্ধ রাখা হবে, যার কারণে এসব এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। 

এই কর্মকর্তা আরও বলেন, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং গাছের ডালপালা কাটার জন্য এসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২