হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. মহিউদ্দিন (৪৫) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেসার আহমেদের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি পুরোনো জাহাজের কেব্‌ল ব্যবসা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

বার আউলিয়া হাইওয়ে থানা-পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মহিউদ্দিন মোটরসাইকেলে করে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে ঢাকামুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম হক বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

চবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি ও সেক্রেটারি খালিদ

চট্টগ্রাম বন্দরের অ্যাকশন শেডের আগুন নিয়ন্ত্রণে