হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারা গেলেন সড়ক দুর্ঘটনার শিকার ডা. সামিনা আক্তার

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 

চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) বিশেষজ্ঞ ডা. সামিনা আক্তার (৪০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. সামিনা আক্তার গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার কাজীর দেউড়ির রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডা. সামিনা আক্তার ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক ছাত্রী ছিলেন। তাঁর স্বামী মীর ওয়াজেদ আলীও একজন চিকিৎসক। তিনি তাঁর স্বামী মীর ওয়াজেদ আলী ও দুই সন্তান মেয়ে রাফা ওয়ালিয়াহ ও ছেলে মীর ওয়ালিফকে নিয়ে মেহেদিবাগে থাকতেন। 

ডা. সামিনা আক্তারের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘাতক অটোরিকশাচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট

ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত

হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রির চেষ্টা, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের