হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৫ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের নামে মামলা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মো. সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মো. রাসেল হোসেন (৩৩), নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার মো. খোকন (২৮), একই এলাকার মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫) এবং কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মনসুর আলম (৩৬)। 

ওসি সহিদুল ইসলাম বলেন, ‘ডাকাত চক্রটি অনেক দিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে মহাসড়কে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে পাঁচজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা