হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছভর্তি একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওবাইদুল হক জাহেদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত জাহেদ একই ইউনিয়নের সাপলেজাপাড়া এলাকার আমিনুল হকের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু আজকের পত্রিকাকে বলেন, জাহেদ পদুয়া দশমাইল বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সড়কের গার্লস স্কুলের সামনে এলে একটি দ্রুতগামী গাছভর্তি পিকআপ তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহেদ পরিবারে সবার ছোট ছিলেন। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহেদ মারা গেছেন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে। চালক ও সহকারী পলাতক। এ ঘটনায় জাহেদের পরিবার থেকে কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে। 

এদিকে ছাত্রলীগ নেতা জাহেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা