হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে মারধর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

মারধরের শিকার মো. মফিজ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) মো. মফিজ উদ্দিন মারধরের শিকার হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে টিএসআই মফিজ উদ্দিনকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখমণ্ডলে আঘাত পান।

ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করে। বর্তমানে তিনি ফটিকছড়ি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্য মো. মফিজ উদ্দিন বলেন, ‘আমি বাসস্টেশনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি আটক করলে চালক হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।’

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

রাউজানে ফলের দোকানের ভেতর যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার রাত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে কর্ণফুলী টানেলে

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় স্বামীর পর মারা গেলেন স্ত্রী, নিহত বেড়ে ৪

এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

এমপি আসার খবরে সকালে হাসপাতালে ভর্তি বিএনপির ২৩ নেতা-কর্মী, বিকেলে হাসপাতাল ত্যাগ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ঘটনার তদন্তে পৃথক ২টি কমিটি গঠন

চট্টগ্রামের চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম সমিতি ঢাকার অভিনন্দন

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ টাকা জরিমানা