হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সৈকতে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে মো. মেরাজ (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাইলেইনের মোশাররফ আলীর ছেলে। তিনি এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মেরাজ তাঁর বন্ধু সাব্বিরের সঙ্গে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে ঘুরতে যান। একপর্যায়ে তাঁরা দুজনই গোসল করতে সমুদ্রে নামেন। সাঁতার কাটার সময় হঠাৎ স্রোতের টানে দুজনই গভীর পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। সাব্বির অচেতন অবস্থায় থাকলেও কিছু সময় পর তাঁর জ্ঞান ফিরে আসে। তবে মেরাজকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে সমুদ্র তীরে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তই দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে তারা দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘সমুদ্র থেকে অচেতন অবস্থায় তোলার পর তাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে আগেই তার মৃত্যু হয়েছে।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ

কালবৈশাখী ও টানা বৃষ্টিতে বোয়ালখালীতে ১০ হেক্টর ধানখেত ক্ষতিগ্রস্ত

জ্বালানি সংকট: চট্টগ্রামে ভয়ানক চাপে শিল্প খাত, বাড়ছে অনিশ্চয়তা

চট্টগ্রামে ঢাকা পোস্টের অফিস উদ্বোধন

চট্টগ্রামে অস্থায়ী বাঁধ অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক করা হয়েছে: প্রকল্প পরিচালক

চট্টগ্রামে সীমানাদেয়াল ধসে পথচারী নারী নিহত

বিদ্যুৎহীন হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা, চরম ভোগান্তিতে রোগীরা

ভয়াল ২৯ এপ্রিল আজ: ৩৫ বছর পরও আঁতকে ওঠে উপকূলের মানুষ