হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

আসমা সিদ্দিকা সাফা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আসমা সিদ্দিকা সাফা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার প্রবাসফেরত পিতা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।

উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খণ্ডালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর কন্যা।

নিহত শিশুর স্বজন এম এ জব্বার সিকদার জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর পাশের পুকুরে শিশুটির মরদেহ দেখতে পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সন্তান ছিল।

দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির বাবা বাড়ি ফিরলে সোমবার বিকেলের দাফন করা হবে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা