হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যালটে ‘পছন্দের’ নৌকা প্রতীক না থাকায় ভোট দেননি বৃদ্ধা 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের নৌকা প্রতীক না থাকায় ভোট দেননি ৮৩ বছর বয়সী বৃদ্ধা সন্ধ্যা রাণী। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে শ্রীপুর দরবার দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। সন্ধ্যা রাণী দে ৬ নম্বর ওয়ার্ড নিশি কারিগরের বাড়ির মতি লাল দের স্ত্রী। 

সন্ধ্যা রাণী দে বলেন, ‘ভোট দিতে এসে কাগজ (ব্যালট) নিয়ে দেখি আমার পছন্দের নৌকা প্রতীক নাই। তাই আর ভোট দেইনি।’ 

কেন্দ্রে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিজে গিয়ে বৃদ্ধাকে বুঝিয়েছি। তবে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় তিনি ভোট দেননি। এখন পর্যন্ত মোট ২ হাজার ১৩৮ ভোটারের মধ্যে প্রায় ৪০০ ভোট দিয়েছেন।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা