হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁদাবাজির দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ ও আধা ঘণ্টা সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গতকাল রাতে উত্তেজিত শ্রমিকেরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর দ্বন্দ্বকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে মোটর শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বাস চলাচলে ধর্মঘট ডাকে অপর পক্ষ।

রাতে হরিপুর এলাকার শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষের নেতৃত্বে এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।

তবে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক দিন পর ধর্মঘট প্রত্যাহার, চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

চাঁদা আদায় নিয়ে দুপক্ষের বিরোধ, চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের পাউরুটি সরবরাহ: স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে আম-লিচুসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

তেল নেই পাম্পে, পাচ্ছেন না কার্ড ও স্বাক্ষর: চিড়েচ্যাপটা চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা

‘তেল নেই লেখা’ পেট্রলপাম্পে আবারও মিলল ৩ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সোনামসজিদে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশু হাসপাতালে