হোম > সারা দেশ > চাঁদপুর

নৌকার প্রচারে অংশ নেওয়ায় স্কুলশিক্ষক বরখাস্ত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর–১ (কচুয়া) আসনে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নেওয়ার দায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ইয়াসমিন মেহের স্বাক্ষরিত একই সঙ্গে শোকজ–বরখাস্তের আদেশ দিলেও বিষয়টি আজ বৃহস্পতিবার প্রকাশ হয়।

ভুক্তভোগীর নাম মো. ওমর খৈয়াম বাগদাদী, তিনি উপজেলা সদরের ৬০ নম্বর কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা সাময়িক বরখাস্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। যা সরকারি কর্মচারী আচার-আচরণ পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২ (ই) ও ৩ (খ) অনুযায়ী অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সহকারী শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।’

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা