হোম > সারা দেশ > চাঁদপুর

মতলবে তারাবিহ নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের মধ্য নওগাঁও আল মদিনা জামে মসজিদে তারাবিহ নামাজরত অবস্থায় যাদু পাটোয়ারী (৫২) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

জানা গেছে, গতকাল ২৬ রমজান দিবাগত রাত পবিত্র লাইলতুল কদরের রাতে প্রতিদিনের মতো যাদু পাটোয়ারী তারাবিহ নামাজ পড়তে যান এবং নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। যাদু পাটোয়ারী নওগাঁও বাজারের একজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, তারাবিহ নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত মুসল্লিরা তাঁকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর জানাজা আজ ১৯ এপ্রিল সকালে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চাঁদপুরে উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে: এ টি এম মাসুম

জাতীয় স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মানিক

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা, চালুর জন্য প্রস্তুত ৪৮টি

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের

চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা