হোম > সারা দেশ > চাঁদপুর

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

চাঁদপুর প্রতিনিধি

মৃত্যুর খবরে স্বজনদের আর্তনাদ। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষক শরিফ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের মিজান মুন্সি তাঁর ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শ্যালো মেশিন দিয়ে মিজান মুন্সির ধানখেতে পানি দিতে গেলে শরিফ বিদ্যুতায়িত হন। এ সময় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফের পিতা আলী আরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মিজানের ধানখেতে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য আমার ছেলে শরিফের সঙ্গে চুক্তি হয়। শ্যালো মেশিন নিয়ে পানি দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় শরিফ। সাত মাস আগে শরিফ বিয়ে করে।’

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মেদ আজকের পত্রিকাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে ২০ জেলের কারাদণ্ড

বিল থেকে ধরে এনে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাটি বিক্রির অভিযোগ, উচ্ছেদ অভিযান

মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা

বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরে নিখোঁজ শিশু দেড় মাস পর উদ্ধার, কাজের প্রলোভনে নেওয়া হয়েছিল চট্টগ্রামে

চাঁদপুরে ছাত্রলীগের ৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

চাঁদপুরে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড