হোম > সারা দেশ > চাঁদপুর

দলীয় পদ হারালেন সেই সেলিম খান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খানকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সেলিম খানকে দল বহিষ্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির অনুসারী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন না। 

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম (দুলাল) পাটোয়ারী জানান, ‘দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে শোকজ করা হয়েছে।’

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

গাছ থেকে জাম পাড়া নিয়ে সংঘর্ষ, চাঁদপুরে কিশোর নিহত

চাঁদপুরে শিশুখাদ্যে ভেজাল পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা