হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে বাড়ির ছাদে পড়ে ছিল মাইকম্যানের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

চাঁদপুর প্রতিনিধি

আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের এক বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামের এক মাইকম্যানের মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদিপ্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে ওই মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।

আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটিচালক ও মাইকম্যান। এক ছেলে ও দুই মেয়ের বাবা আলমগীর। তাঁর স্ত্রীর নাম তাছলিমা বেগম।

প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম বলেন, ওই বাড়ির শিপন মসজিদে এশার নামাজ আদায় করে ফেরার পথে বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পান। পরে ছাদে গিয়ে আলমগীরকে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় শাহরাস্তি থানা-পুলিশ। সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) গৌতম চন্দ্র হালদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে।

আলমগীর হোসেনের মৃত্যুর খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী খোদেজা ও তাঁর মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করি, শিগগিরই ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৩ জেলেকে অর্থদণ্ড

দ্বিগুণ মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

চাঁদপুরে অবৈধ দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

খাবারে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, ২ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুরে পার্কিং করা তিন বাসে আগুন

বিয়েবাড়িতে গিয়ে লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর–হামলা

শিক্ষকতার বাইরে অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী