হোম > সারা দেশ > চাঁদপুর

১৭৫ দিনে কোরআনের হাফেজ শিশু তানভীর

চাঁদপুর প্রতিনিধি

হাফেজ ছায়েদুজ্জামান তানভীর। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। তার বাবা একজন পান বিক্রেতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, ‘তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।’

বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানটির শিক্ষাসচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ১৭৫ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। মাদ্রাসাটির ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগেও এক ছাত্র তৌহিদুল হাসান তাহসিন ৪ মাসে হিফজ শেষ করলেও বয়স ও ব্যাকগ্রাউন্ড বিবেচনায় তানভীরের কীর্তি ব্যতিক্রম।

অনুষ্ঠানে হাফেজ তানভীরকে সংবর্ধনা প্রদান ছাড়াও মাদ্রাসার নতুন ৩৩ ছাত্রের পাঠদানের সূচনা করা হয়।

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

গাছ থেকে জাম পাড়া নিয়ে সংঘর্ষ, চাঁদপুরে কিশোর নিহত

চাঁদপুরে শিশুখাদ্যে ভেজাল পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুরে দুই শতাধিক অসহায় পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে শিক্ষার্থী নিহত

কচুয়ায় নিখোঁজের দুই দিন পর বিলে মিলল ব্যবসায়ীর মরদেহ

দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিরাপত্তাকর্মী নিহত