হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি

গতকাল সোমবার রাতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের শাহরাস্তিতে ছিদ্দিকুর রহমান নামের এক প্যারামেডিক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে প্যারামেডিক ছিদ্দিকুর রহমানকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

কোহিনূর হত্যা মামলা: রায়ের দুই বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুরে জেলা ইজতেমা: আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগের অভিযোগ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে ২০ জেলের কারাদণ্ড

বিল থেকে ধরে এনে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাটি বিক্রির অভিযোগ, উচ্ছেদ অভিযান

মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা