হোম > সারা দেশ > চাঁদপুর

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই-বোনসহ আটক ৬ 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-বোনদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত যুবকে নাম মো. সফিকুল ইসলাম বেপারী (৩০)। তিনি ওই গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। 

এ ঘটনায় আহতেরা হলেন—নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফি উল্লাহর ছেলে সিমা (৩০), বোন রিনা (৩৮) ও লিপি আক্তার (৩৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সফিকুলের সঙ্গে তাঁর ভাই বোনদের পৈতৃক সম্পত্তি নিতে বিরোধ চলছিল। বৃহস্পতিবার তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সফিকুলকে বেধড়ক মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এ সময় সফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে সফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন জানিয়েছেন আটক ব্যক্তিরা

ওসি রবিউল হক জানান, মরদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা