হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ ৮ জন আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ আটজনকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল রোববার পয়লা বৈশাখে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে মেলায় জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, উপজেলার ভূঁইয়ারা মনসামুড়ায় গতকাল পয়লা বৈশাখ উপলক্ষে মেলায় জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৭১০ টাকা, ছক্কা লুডু, খেলার বোর্ড ও তাস জব্দ করা হয়। জুয়াড়িদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম মাইকেল (৪০), মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), আব্দুল কাইয়ুম (২৭), সাকিল হোসেন (১৯) ও মনির হোসেন (৪০)। এর মধ্যে সাইফুল ইসলাম মাইকেল পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের নেতা।

এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আটক জুয়াড়িরা মনসামুড়ায় বৈশাখী মেলায় জুয়ার আসর বসিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। জুয়া খেলা বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা