হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ৪২০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারডুবি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে শাহ সিমেন্টের ৪ হাজার ২০০ বস্তা সিমেন্ট নিয়ে ‘রফিক-২’ নামের ট্রলার ডুবে গেছে। ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবুরি দল। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ট্রলারটির কোনো সন্ধান পায়নি ডুবুরিরা। 

রোববার সকাল সাড়ে ১১টায় ঝড়ের কবলে পড়ে ডাকাতীয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্টের ডিলার মেসার্স মৃধা ট্রেডার্সের। 

ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান জানান, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪ হাজার ২০০ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১৩০ বস্তা সিমেন্ট রক্ষা করতে পেরেছি। হঠাৎ ঝড়-বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাত হয়ে নদীতে ডুবে যায়। এ সময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। আরও প্রায় ১৫ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পায়। 

বিআইডব্লিউটিএ’র চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিক গুরুতর আহত হয়নি।

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

গাছ থেকে জাম পাড়া নিয়ে সংঘর্ষ, চাঁদপুরে কিশোর নিহত

চাঁদপুরে শিশুখাদ্যে ভেজাল পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা