হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় ভাতিজার হাতে চাচা খুন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ওমর ফারুকের মৃত্যু হয়। নিহত ওমর ফারুক ওই গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করেন। শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করলে তার বাবা নবীর হোসেন এতে বাধা দেয়। এ সময় শরীফ ক্ষিপ্ত হয়ে তার বাবাকে মারধর করে। ভাইকে মারধর করতে দেখে চাচা ওমর ফারুক এগিয়ে এসে বাধা দিলে শরিফ তার হাতে থাকা ছুড়ি দিয়ে চাচার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আহত ওমর ফারুককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওমর ফারুকের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে রেফার করে। ওমর ফারুক সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে মারা যান। 

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। 

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে শরিফ তার চাচাকে ছুরিকাঘাত করে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের করা হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে ঘাতক শরীফ পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা