হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সড়কের দুই পাশ থেকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আজ মঙ্গলবার মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ মঙ্গলবার শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এই অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য উপস্থিত ছিলেন।

নিগার সুলতানা বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। এসব স্থাপনা অপসারণের জন্য তাঁদের বারবার বলা হলেও তা শোনেননি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।’

উপজেলার শাহরাস্তি গেট ও কালিয়াপাড়া এলাকায় সব মিলিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

গাছ থেকে জাম পাড়া নিয়ে সংঘর্ষ, চাঁদপুরে কিশোর নিহত

চাঁদপুরে শিশুখাদ্যে ভেজাল পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা