হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব দক্ষিণে খাদে পড়ে ২ শিশুর মৃত্যু

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মুন্সিরহাট দিঘলদীতে বাড়ির ভেতর খাদের পানিতে ডুবে মিনহাজ ও হামজালা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মিনহাজ গ্রামের মিজান মৃধার ছেলে এবং হামজালা মুক্তার মিজির ছেলে। 

প্রতিবেশী আল আমিন জানান, মিনহাজ ও হামজালা উঠানে খেলছিল। তাদের মা নিজ নিজ ঘরে রান্নায় ব্যস্ত ছিল। একপর্যায়ে শিশু দুটি উঠানের পাশে খাদের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাদের পানি থেকে তুলে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক অনিমেষ চক্রবর্তী। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দিন মিয়া অবগত নন বলে জানান। 

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

গাছ থেকে জাম পাড়া নিয়ে সংঘর্ষ, চাঁদপুরে কিশোর নিহত

চাঁদপুরে শিশুখাদ্যে ভেজাল পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা