হোম > সারা দেশ > চাঁদপুর

খড় আনতে গিয়ে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে বিশখা সরকার (৩৫) নামের কৃষাণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের রাধা গবিন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই কৃষাণী বাড়ির পাশের জমি থেকে খড়ের গাদা আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। মৃত বিশখা সরকার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদের স্ত্রী। বিশখা সরকার তিন কন্যাসন্তানের জননী।

পরিবার ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশে খড়ের গাদা আনতে বাড়ি থেকে বের হওয়ার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়েন বিশখা সরকার। পরে বজ্রপাতে আহত হন তিনি। তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) জাহিদ হোসাইন বলেন, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে বজ্রপাতে আতঙ্কিত হয়ে মারা যেতে পারেন। তাঁকে হাসপাতালে আনার আগেই মারা যান। আকাশে কালো মেঘ দেখলেই নিজেদের প্রতিরোধব্যবস্থা ও নিরাপদ আশ্রয়ে যেতে বলেছেন এই চিকিৎসক।

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৩ জেলেকে অর্থদণ্ড

দ্বিগুণ মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

চাঁদপুরে অবৈধ দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

খাবারে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, ২ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুরে পার্কিং করা তিন বাসে আগুন

বিয়েবাড়িতে গিয়ে লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর–হামলা

শিক্ষকতার বাইরে অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী