হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি

জব্দ করা চিংড়ি। ছবি: সংগৃহীত

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে অভিযান চালায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।

রাতে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

মির্জা ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। এ সময় বক্সের মধ্যে থাকা ৩৯০ কেজি জেলিপুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। কেউ চিংড়ির মালিক দাবি না করায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মৎস্য কর্মকর্তা বলেন, বেলা ১টার দিকে জব্দকৃত চিংড়ি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। পরে চিংড়িগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বন্ধুকে দাফনের জন্য খোঁড়া কবরেই মৃত্যু আরেক বন্ধুর

ফরিদগঞ্জে সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে শিষ, পরিচর্যায় ব্যস্ত কৃষক

চাঁদপুরের ফরিদগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে জনবল নেই, সেবা বন্ধ

চাঁদপুরে নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একটির লাশ উদ্ধার

জনবল-ওষুধ-বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র নিজেই অসুস্থ, বাড়ছে মা ও শিশুমৃত্যুর ঝুঁকি

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড

মেঘনায় জাটকা ধরার অপরাধে ২২ জেলে আটক

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাছাত্রী আহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের তরুণ নিহত