হোম > সারা দেশ > চাঁদপুর

আমরা চাই ছেলেমেয়েরা বছরজুড়ে খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর  প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা বছরজুড়ে খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে, এই বিশ্বাস আমাদের রয়েছে।’

আজ শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আগামী দিনে চাঁদপুরের সন্তানেরা খেলাধুলায় এগিয়ে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

এহছানুল হক মিলন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালচারের মাধ্যমে এভাবে সারা দেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে এসেছিল। আজকে তাঁরই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন। বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানেরা যেন বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সে দিকে লক্ষ রেখে তিনি এই অনুষ্ঠান শুরু করেছেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আজকে প্রধানমন্ত্রী চাচ্ছেন, আনন্দের মধ্য দিয়ে শিক্ষা। খেলাধুলার মধ্য দিয়ে তাদের জীবনযাপন উন্নত করার জন্য নতুন কুঁড়ি শুরু করেছেন।’

এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আমন্ত্রিত অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক সলিম উল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এর আগে সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংযোগ হতে পারেনি।

বেসরকারি শিক্ষকদের শিগগির বদলি শুরু হবে: শিক্ষামন্ত্রী

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠছে আজ

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডব, মোমবাতি-চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা

সরকারি খাল দখল, তদন্ত করে প্রতিবেদন দিতে ওসিকে আদালতের নির্দেশ

চাঁদপুরে ডিসি অফিসে স্মারকলিপি দিতে গিয়ে হাতাহাতি, আহত ৪

ঝড়ে মেঘনার চরে আটকা পড়েছে যাত্রীবাহী তিন লঞ্চ

পাউবোর কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ এমপির

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসলে নেমে ইমাম নিখোঁজ