হোম > সারা দেশ > চাঁদপুর

কনের ইচ্ছা পূরণে নরসিংদীর বর হেলিকপ্টারে চড়ে কচুয়ায়

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কনের ইচ্ছা পূরণ ও নিজের শখের বসে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে কচুয়ায় যান মালদ্বীপ প্রবাসী নরসিংদীর বর। আজ বুধবার দুপুর ২টার দিকে মেয়ের বাড়ি নোয়াগাঁও গ্রামের এক মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর কনের পক্ষের লোকজন বর মাসুম মৃধাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। 

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাতপাইকা গ্রামের মজিবুর রহমানের ছেলে মাসুম। 

এ বিষয়ে বর মাসুম মৃধা বলেন, ‘আমার এবং আমার হবু স্ত্রীর ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করা। তাই বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। আমার আত্মীয়স্বজন মাইক্রোবাসে চড়ে আসেন। এখন আমাদের খুব আনন্দ লাগছে।’ 

মেয়ের বাবা তাজুল ইসলাম জানান, ‘আত্মীয়স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি মেয়েকে। নোয়াগাঁও গ্রামের মধ্যে এই প্রথম আমাদের মেয়ে সুমাইয়াকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে।’ 

কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসাইন, ফরিদ মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা