হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

চাঁদপুর প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা । ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুয়ারসামগ্রীসহ শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো. হারুন (৩৫), মো. শাহাদাত (২৫), মো. মিজান (৪৬), মো. আবুল হোসেন (৩৫) ও মিজানুর রহমান (৪০)।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার আসামি হলেন উপজেলার আয়নাতলী গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সুজন (৩০)। মাদক কারবারি গ্রেপ্তার আসামিরা হলেন সাব্বির হোসেন (২২), মো. রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।

থানা-পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, গতকাল রোববার রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ারসামগ্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনের সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরেক মাদক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের রাঢ়া মৌলভী বাজার এলাকার হাটিলা টঙ্গীপাড়াগামী রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গতকাল উপজেলার আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার আসামিদের আইনি ব্যবস্থা নেওয়া শেষে আজই চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

হাইব্রিড ধানের ফলন বিপর্যয়, শিষহীন খেতে ক্ষতির মুখে কৃষক

ধানুয়া গ্রামে সংঘর্ষের পর পল্লী বিদ্যুতের ডিজিএম অবরুদ্ধ, তদন্ত কমিটি গঠন

বিয়ের দুই মাস পরই ৭ মাসের অন্তঃসত্ত্বা নববধূ, সাবেক প্রেমিক গ্রেপ্তার

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পরও বাড়তি বিলের চাপ, ফরিদগঞ্জে পিটুনির শিকার পল্লী বিদ্যুতের কর্মী

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের পথে