হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে আবার উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে কারখানার সামনে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচি পালন করে।

গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন ১ হাজার ১০০ টনের বেশি ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পারলে সরকারের লাভ। কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন-বাণিজ্য করতে বছরের বেশির ভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে কারখানাটি দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল হয়।

আখাউড়ায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি, স্বস্তি ফিরছে জনপদে

পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, সীমান্তবর্তী এলাকায় বন্যার আশঙ্কা

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া