হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

খাদে পড়ে যাওয়া পুলিশের গাড়ি। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশ সদস্যদের বহন করা একটি পিকআপ ভ্যান খাদে পড়ে আটজন আহত হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে গাড়িতে পুলিশ সদস্যরা যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ছবি: আজকের পত্রিকা

পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে পুলিশের একটি দল একটি গাড়িতে করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং এটি সড়কের ডান পাশের জমিতে উল্টে পড়ে। এ দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এ ছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আবদুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত দুজনকে সরকারি অ্যাম্বুলেন্সে করে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

জুমার নামাজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০