হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’

তিনি আরও বলেন, মতিনের নামে ১০ বছরের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ১০টি মামলা রয়েছে। আব্দুল মতিন সরকারকে বগুড়ায় আনা হয়েছে। আজই তাঁকে আদালতে পাঠানো হবে।

ধুনটে ঝড়ে উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

গভীর রাতে পথে অসহায় জান্নাতি, থানায় আশ্রয় মেলেনি

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে নদীতে নিখোঁজ ১১, উদ্ধার ১০

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

মথুরাপুর হাটের টোল আদায় নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

প্রতারণা করে ২০ লাখ টাকা আত্মসাৎ, হজ এজেন্সির পরিচালক গ্রেপ্তার

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন

ছাগলের ঘাস খাওয়া নিয়ে মারধরে ব্যক্তির মৃত্যু

বগুড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা