হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে করতোয়া থেকে বালু উত্তোলনের চেষ্টা, জনতার বাধা 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু তোলার চেষ্টা করা হয়। পরে জনতার তোপের মুখে বালু তুলতে না পেরে স্থান ত্যাগ করে বালু উত্তোলনকারীরা। আজ শুক্রবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালু উত্তোলনের নৌকা, ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম আটকে রাখেন তরুণরা। 

সরেজমিন দেখা যায়, শেরপুর থানার পূর্ব পার্শ্বে করতোয়া নদীর তীরে সাড়ে ছয় বিঘা জমি ইটের প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। প্রায় ৬ মাস আগে পৌর শহরের জগন্নাথ পাড়ার বাসিন্দা আমান উল্লাহ জমিটি বগুড়া শহরের সাইফুল ইসলামের কাছে বায়না মূলে হস্তান্তর করেন। 

আজ শুক্রবার দুপুরে জমিটি বালু দিয়ে ভরাট করার জন্য রফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি করতোয়া নদী থেকে বালু উত্তোলনের জন্য নৌকায় সরঞ্জাম ও শ্রমিক নিয়ে আসেন। এ সময় স্থানীয় কিছু তরুণ তাদের কাছে সরকারি অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তারা তরুণদের বিভিন্ন হুমকি দেন। তরুণদের ডাকে সেখানে আরও লোকজন উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনগণ নৌকা ও ড্রেজার মেশিনে অগ্নিসংযোগের উদ্ধত হয়। পরে রফিকুল ইসলাম তাদের কাছে ক্ষমা চাইলে তাকে মালামালসহ যেতে দেওয়া হয়। 

এলাকার কাজল ঘোষ বলেন, ‘দেশে প্রশাসন নিষ্ক্রিয় থাকার সুযোগ নিয়ে তারা জোর করে বালু উত্তোলন করতে চেয়েছিল। এর ফলে নদী ভাঙনে জনগণ ক্ষতির সম্মুখীন হতো। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে প্রতিহত করা হয়েছে।’ 

যোগাযোগ করা হলে জমির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘জমিটি উঁচু করার জন্য আমি নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করেছিলাম। যেহেতু জনগণ বাধা দিয়েছে, সেখান থেকে আর কখনো বালু তোলা হবে না।’

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ