হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসীম। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসীমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহানুর রহমান ওয়াসীম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানায়, বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় দায়ের করা তিনটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভরনশাহী গ্রামের বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা হয়। এ ছাড়া ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ধুনট বাজারে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। একই বছরের ৩০ নভেম্বর ভূবনগাঁতী গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের মশাল মিছিল থেকে ককটেল হামলা ও বিস্ফোরণের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। অন্য দুটি মামলা বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে এবং সেগুলো তদন্তাধীন রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলাসহ তিনটি মামলায় ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসীম এজাহারনামীয় আসামি। এই তিন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমামকে গণপিটুনি

শ্রমিক লীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ

অনুমোদনহীন শত ক্লিনিক, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু

শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি কাল

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

যমুনার ভাঙনের মুখে বাঁধ-ফসলি জমি

বগুড়ায় শিশুকে অপহরণের পর হত্যা ও লাশ গুম, ৫ জনের মৃত্যুদণ্ড

শেরপুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, আহত ছেলে