হোম > সারা দেশ > বগুড়া

আগুনে পুড়ল ফার্মেসি ও রেস্টুরেন্ট

বগুড়া প্রতিনিধি

অগ্নিকাণ্ডে দুটি ফার্মেসি ও একটি রেস্টুরেন্ট পুড়ে গেছে।

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অগ্নিকাণ্ডে দুটি ফার্মেসি ও একটি রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ীরা।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি ওষুধের দোকান ও একটি রেস্টুরেন্টে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১২টা ১০ মিনিটে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় দুটি ওষুধের দোকানের অধিকাংশ ওষুধ পুড়ে গেছে। পাশাপাশি পাশের একটি রেস্টুরেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বগুড়ায় মোটেলের কক্ষ থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ধুনট উপজেলা শ্রমিক লীগ সভাপতি কারাগারে

বগুড়ায় বাঙ্গালী নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

বগুড়ায় অস্ত্র-ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে বজ্রপাতে কিশোর নিহত

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

রেলওয়ে প্রকল্পে অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন

বাঁশঝাড়ের কোড়ল ভাঙাকে কেন্দ্র করে বিরোধ, চাচাতো ভাই ও ভাতিজার হামলায় নিহত ১