হোম > সারা দেশ > ভোলা

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ভোলায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে জেলার বাংলাবাজার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্যসচিব মীর মোশারেফ হোসেন অমি, এনসিপি নেতা শরিফ হাওলাদার প্রমুখ।

সমাবেশে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ভোলাবাসী, ব-দ্বীপ ফোরামের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে কোটি কোটি টাকা ব্যয় করে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ভোলার বাইরে দেওয়া হচ্ছে, অথচ আমরা ভোলাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক। গ্রীষ্মকালের শুরুতেই ভোলা শহরসহ গ্রামাঞ্চলে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। হাসপাতালে রোগীদের ভোগান্তি হচ্ছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে।’

আগামী ১০ জুনের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলের হুঁশিয়ারি দেন বক্তারা।

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩

মনপুরায় ঝড়ে লন্ডভন্ড দোকানপাট, ঈদের আগে মাথায় হাত ব্যবসায়ীদের

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলায় বকুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ

হাসপাতালে ৩ মাসের অসুস্থ শিশুকে ফেলে উধাও নারী