হোম > সারা দেশ > বরিশাল

সাংবাদিক সুলতান মাহমুদের মা আর নেই

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সাংবাদিক সুলতান মাহমুদের মা কহিনুর বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করলে কহিনুর বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার আসর নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কহিনুর বেগমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আগামীকাল সোমবার দোয়া ও কুলখানির আয়োজন করা হয়েছে। 

সুলতান মাহমুদ হলেন কহিনুর বেগমের বড় ছেলে। তিনি আজকের পত্রিকায় সাব–এডিটর হিসেবে কর্মরত। তাঁর মায়ের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবার, বেতাগী প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। 

২০২১ সালের ২৩ জুলাই সুলতান মাহমুদের বাবা ইসকেন্দার আলী মাল ইন্তেকাল করেন। তিনি মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া এলাকার আব্দুল গফুর হাওলাদার চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের সভাপতি ও গাজী বাড়ি জামে মসজিদের সহসভাপতি ছিলেন। কহিনুর বেগমের ছোট ছেলে মো. মামুন সেনাবাহিনীতে কর্মরত।

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের

যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ