হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল মেডিকেলের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

বরিশাল মেডিকেল কলেজের সামনের পুকুরে ডুবে ১০ বছ‌র বয়‌সী দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। ব‌রিশাল ফায়ার সা‌র্ভিসের ডুবুরি দল গতকাল মঙ্গলবার রা‌তে তাদের উদ্ধার ক‌রে‌ছে।

শিশু দু‌টি হ‌লো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে মো. আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে মো. আকাশ (১০)।

আকাশের চাচা মাসুদ বলেন, নগরের বান্দ রোডে চরের বাড়ি এলাকায় আকাশ তাঁদের স‌ঙ্গে থাকত। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয় সে। রাতে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে আকাশের লাশ উদ্ধারের খবর পান তাঁরা।

অপর দিকে আরাফাত মল্লিকের মামা মো. সুরুজ জানান, কোরবানির ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা থেকে বরিশালে তাঁর (মামা) বাড়িতে বেড়াতে আসে আরাফাত। দুপুরে আকাশের স‌ঙ্গে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারেন তাঁরা, দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের পুকু‌রে নামে। পুকুর থেকে রা‌তে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নগরীর ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল মে‌ডি‌কেল কলেজের পুকু‌রে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের কা‌ছে লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল কোতেয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ব‌লেন, মে‌ডি‌কেল ক‌লে‌জের পুকুর থে‌কে দুই শিশুর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে, তারা পুকু‌রে নাম‌তে গি‌য়ে প‌ড়ে মারা গে‌ছে।

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল অসহায় ৯০ পরিবার

মহাসড়কে বাসের ধাক্কায় দম্পতি ও শিশুকন্যা নিহত

বরিশালে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ

ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, বরিশালে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

গোয়ালঘরে বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু

শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে

সরকার জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার