হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিনহাজুল ইসলামকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। বহিষ্কৃত মিনহাজ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয়বাদী ছাত্রদলের কমিটি নেই। ২০১৬ সালে গঠিত মেয়াদোত্তীর্ণ কমিটি গত ৭ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি হবে এমন আশায় নানামুখী তৎপরতা শুরু করেছেন ছাত্রদল সমর্থকেরা। এরই মধ্যে কেউ কেউ নানা অপকর্মেও জড়িয়েছেন।

ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর দাপুটে ছাত্রলীগ সমর্থকেরা ক্যাম্পাস ছেড়েছেন। তাঁদের বিরুদ্ধে নিপীড়নের মামলা করার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। এর সুযোগ নিয়ে মিনহাজ কয়েকজন শিক্ষার্থীকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার দেনদরবার নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে মিনহাজের হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আদান-প্রদান সম্প্রতি ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের

যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ

বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক