হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের যোগদান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় আর বোর্ড প্রশাসন চলবে সরকারের নীতি ও বিধিবিধান অনুযায়ী। শিক্ষকেরা যেন বোর্ডে এসে হাসিমুখে কাজ সমাধান করে যেতে পারেন, এমন আচরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানকালে অধ্যাপক আবু তাহের এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের (বিসিএসজিইএ) বরিশাল জেলা সভাপতি প্রফেসর কাজী জাবের আহমেদ, সংগঠনের মহাসচিব ও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এইচএসটিটিআই) পরিচালক মোশারফ হোসেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মহিউদ্দিন, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফোরকান আহমেদ, সরকারি সুবিদখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর সোহরাব হোসেন হাওলাদার, তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, এইচএসটিটিআই অতিরিক্ত পরিচালক এনামুল হক প্রমুখ।

আগৈলঝাড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে তালা, অবরুদ্ধ ১৫ কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধার

১৫ বছর পর গ্রেপ্তার নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি

বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান

হিজলা-মুলাদী সড়কে খানাখন্দ-জলাবদ্ধতা, দুর্ভোগে তিন উপজেলার মানুষ

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে হট্টগোল: পরিচালককে পদ ছাড়তে কক্ষে অবরুদ্ধ

বরিশালে প্রকৌশলীকে শাসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ: বরিশালে তিন পুলিশ কনস্টেবল বরখাস্ত

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক রাশেদুল ইসলাম

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ, কার্যালয়ে তালা