হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলা বন কর্মকর্তা ও থানা-পুলিশ গিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করে।

এলাকাবাসী জানায়, আজ সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি রাস্তায় লাগানো সরকারি বিভিন্ন প্রজাতির ১০টি গাছ কেটে ফেলা হয়। রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইলের নেতৃত্বে এ সময় সঙ্গে ছিলেন রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার, মিঠু হাওলাদার ও ফরিদ হালাদার। বিষয়টি জানালে উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার পুলিশ নিয়ে সেখানে গিয়ে কেটে নেওয়া গাছগুলো জব্দ করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার আজকের পত্রিকাকে বলেন, সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য