হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল নগরীতে খাল ঘিরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের সাগরদী খালের দুই পাশে সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, সাইকেলিং নির্মাণকাজ শুরু করেছে সিটি করপোরেশন (বিসিসি)। আজ বুধবার দুপুরে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এই কাজের উদ্বোধন করেন।

বিসিসি থেকে জানা গেছে, এই উন্নয়নকাজে ১ হাজার ২৪০ মিটার ওয়াক ও সাইকেলিং ওয়ে, ৮৬টি বসার কংক্রিট বেঞ্চ, ১৫০টি স্টিল ডাস্টবিন, ৬৮টি ফ্লাড লাইট, অ্যাপ্রোচ র্যাম্প ৪টি। পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বাবদ প্রকল্পটিতে খরচ হবে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৮৪০ টাকা। 

এ সময় মেয়র খোকন সেরনিয়াবাত জানান, বরিশাল নগরীর খালগুলো খনন ও উদ্ধারের কাজ চলছে। নগরবাসীর জলাবদ্ধতাও দূরীকরণে উদ্যোগ নেওয়া হবে। সাগরদী খাল ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষ এখানে হাটতে পারবে, সাইকেলিং করতে পারবে, ঘুরতে আসতে পারবে। 

এ সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, কাউন্সিলর এনামুল হক বাহার, সুলতান মাহমুদ, সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থান কেবল কয়েকজন তরুণের আন্দোলন ছিল না: তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস

খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, সংবাদ প্রকাশের পর বদলি আবুল বাসার

বরিশালে বিস্ফোরক সক্রিয় করতে ‘বুবি ট্র্যাপ’, তদন্তে একাধিক সংস্থা

বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

হালিমা খাতুন বালিকা বিদ্যালয়: অ্যাডহক কমিটিতে সভাপতি বিএনপি নেতা, সদস্য স্ত্রী

বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব: চরকাউয়ার ৬ রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ

বরিশালে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৩