হোম > সারা দেশ > বরিশাল

মাদক কারবার নিয়ে বিরোধ: বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল

নিহত বাবু শিকদার। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় শুক্রবার ভোররাতে বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বাবু শিকদার দুই সন্তানের জনক এবং পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে।

নিহতের ভাই নাঈম হোসেনের অভিযোগ, স্থানীয় চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু দীর্ঘদিন ধরে তাঁর ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। এ ছাড়া মাদক কারবারের ভাগ নিয়ে বিরোধের জেরে শুক্রবার ফজরের নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাবুর ওপর হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে ভাটিখানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকতের নাম উল্লেখ করেছেন তিনি। হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবু শিকদারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক কারবার নি‌য়ে বি‌রোধ রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হ‌য়ে‌ছে। বাকিদের আটকে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বরিশাল হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান

মহাসড়ক দখল করে তৈরি সাবেক মেয়র সাদিকের সেই শিশুপার্কে উচ্ছেদ অভিযান

দিন দিন বাড়ছে নগর, কমছে গৃহকর আদায়

বিএম কলেজের হলে ৩ দিন আটকে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

ক্লাস-পরীক্ষা নেননি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, প্রশাসনিক কার্যালয়ে তালা

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করলেন আন্দোলনরত শিক্ষকেরা, প্রক্টরসহ ২ জনের পদত্যাগ

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের ইন্তেকাল

শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আকার ছোট, রং পাল্টে যাচ্ছে ইলিশের